দেশজুড়ে

বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সাইফুল ইসলাম বন্দর উপজেলার জামায়াতের সক্রিয় নেতা। তার বিরুদ্ধে সরকার বিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার গকুল দাস বাগের মৃত আবু সাঈদের ছেলে।

এদিকে গত বছরের ৫ জানুয়ারি বন্দরে সরকার বিরোধী আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনায় সাইফুল ইসলামের বিরুদ্ধে বন্দর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছিল। ওই সময় নাশকতার মামলার আসামি হওয়ার পর সাইফুল ইসলাম এলাকা ছেড়ে গা ঢাকা দেয়।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলামকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকার বিরোধী আন্দোলনে পুলিশের সঙ্গে বিএনপি জামায়াতের সংঘর্ষ ও পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনার দায়েরকৃত মামলার আসামি ছিল সাইফুল।

শাহাদাত হোসেন/এমএএস/আরআইপি