অবৈধপথে ভারত থেকে আসার সময় বেনাপোল সীমান্ত থেকে ২১ বাংলাদেশি নারী পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার সকালে বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলো, যশোরের সঞ্চয় কুমার (৩০), মঞ্জু রায় (৪০), সুশিল (৬০), ইন্দ্রিজিৎ (২৮), বাপ্পী (৩০), নজরুল (৩২), নড়াইলের বিনোদ (৩২), রমেশ (২৬), রামিন (২৫), বিপুল (২৬), মাহফুজা (৪০), খুলনার ইবাদ আলী (৩০), তেহেরুন (৩২), বাগেরহাটের উত্তম পাল (১৭), রমেন (৪০), বরিশালের সুকুমার (৩২), রিতা বাড়ই (৩৫), নয়ন বাড়ই (১৮), পটুয়াখালির অনুপম পাল (২৫), ফরিদপুরের মনমোতো বিশ্বাস (৪০) ও মাদারীপুরের কৃষ্ণ বাউল (৩০)।বেনাপোল পোর্ট থানা পুলিশের এএসআই মতিউর রহমান জানান, আটকরা বিভিন্ন সময় সীমান্তের অবৈধপথে ভারত যায়। সকালে একই ভাবে দেশে ফেরার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে থানায় সোপর্দ করেছে।জামাল হোসেন/এমএএস/আরআই