গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর খরতৈল এলাকায় ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকাদার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিশুর মা স্থানীয় একটি গার্মেন্ট কারখানায় ঝাড়ুদারের কাজ করে। বাবা রিকশাচালক।
বৃহস্পতিবার সকালে শিশুকে বাসায় রেখে বাবা-মা কাজে যান। এসময় ওই ভাড়া বাসার অপর ভাড়াটিয়া মাহফুজ (১৭) শিশুটিকে ডেকে তার ঘরে নেয়। এক পর্যায়ে মুখে রুমাল চেপে ধরে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন আসার আগেই ওই ধর্ষক পালিয়ে যায়। পরে এলাকাবাসী আশেপাশে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এদিকে খবর পেয়ে শিশুটির মা ঘটনাস্থলে এসে রক্তাক্ত দেখে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম