দেশজুড়ে

গাজীপুরে সন্ত্রাসবিরোধী অভিযানে আটক ৪

গাজীপুরে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নির্মূলের বিশেষ অভিযানে বিভিন্ন প্রকার মাদকসহ চারজনকে আটক করেছে জেলা পুলিশ। শনিবার বিকেলে ৩টা থেকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া ফাঁড়ির আওতাধীন এলাকাকে ৪৫ ভাগ করে একযোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় পুলিশ এলাকাবাসীর কাছে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। অভিযানের আগে দুপুরে গাজীপুর জেলা পুলিশ লাইনে অভিযানে সম্পর্কে অংশ নেয়া পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং দেন গাজীপুর অতিরিক্তি পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান।

পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর মো. মুমিনুল ইসলাম (ডিআই-২) জানান, হোতাপাড়া পুলিশ ফাঁড়ির আওতাধীন গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, পিরুজালী, ভাওয়ালগড় এবং গাজীপুর সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ড এলাকাকে ৪৫ ভাগে বিভক্ত করে একযোগে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে ৫ শতাধিক পুলিশ অংশ নিচ্ছেন।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম