জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগিনী টিউলিপ সিদ্দিকী গ্রেট ব্রিটেনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। ভোটে জয়ী হওয়ার খবর পেয়ে নেতা-কর্মীরা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। এক অপরের সঙ্গে কোলাকুলি করে আনন্দ প্রকাশ করেন তারা। এসময় মিষ্টি বিতরণ করা হয় সবার মাঝে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি রায় চৌধুরী পপা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার খায়ের, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের দফতর সম্পাদক রবীন্দ্রনাথ অধিকারী প্রমূখ আওয়ামী লীগ নেতা টিউলিপের জয়ে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা তাদের প্রতিক্রিয়ায় জানান, আমরা তার জয়ে আনন্দিত ও গর্বিত। তিনি সারা বিশ্বের বাঙালির গর্ব। এক সময় ব্রিটেনের রাজনীতিতে শীর্ষ স্থানে পৌঁছে যাবেন এটা আমরা আশা করি। এ জয়ের মালা শুধু তার নয়, সকল বাঙালির। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর যথার্থ উত্তারাধিকারী।এছাড়া টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে টিউলিপের বিজয়ে শুক্রবার বাদ আসর মাজার কমপ্লেক্স মসজিদে দোয়া মাহফিল ও শোকরিয়া আদায় করা হয়। এস,এম, হুমায়ূন কবীর/এমজেড/এমএস