ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকার লালবাগ এলাকা থেকে অপহৃত মোমিনুর (৮) নামে এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। রোববার সকাল ১১টার দিকে বেনাপোল রেলস্টেশন রোড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।মোমিনুর ঢাকার লালদীঘি হলাপাড়া-পাতিপুর দৌচর এলাকার শাহ আলমের ছেলে। তবে পুলিশ পাচারকারিকে আটক করতে পারেনি। পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) হাবিবুর রহমান হাবিব জাগো নিউজকে জানান, শনিবার সকালে ঢাকার বাসা থেকে বই ভর্তি ব্যাগ ঘাড়ে করে স্কুলে যাওয়ার পথে পাচারকারি চক্রের সদস্যরা তার মুখ চেপে ধরে একটি গাড়িতে উঠায়। পরে তাকে ট্রেনযোগে নিয়ে আসা হয় বেনাপোল সীমান্ত এলাকায়।রোববার সকালে রেল স্টেশন রোডে মোমিনুর বাড়িতে যাবে বলে কান্নাকাটি করলে স্থানীয়রা এগিয়ে আসেন। এসময় সংঘবদ্ধ পাচারকারি দলের সদস্য সাইকেল আরোহী তাকে ফেলে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে থানা পুলিশে খবর দেন। শিশুকে থানা হেফাজতে নিয়ে তার অভিভাবকদের জানানো হয়েছে বলে পুলিশ জানায়।মো. জামাল হোসেন/এমজেড/আরআই