রাজনীতি

কারাগারে পড়ে গেলেন খন্দকার মোশাররফ হোসেন

গাজীপুরের কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট ১-এর বন্দি সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রোববার ভোরে কারাগারের বাথরুমে ওজু করতে গিয়ে পড়ে যান। তবে তিনি আহত বা জখম হননি বলে কারাকর্তৃপক্ষ জানিয়েছেন। ওই কারাগারের জেলার মো. ফরিদুর রহমান রুবেল জানান, ড. খন্দকার মোশারফ হোসেন রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে কারাগারের চিত্রা বিল্ডিংয়ের বাথরুমে তাহাজ্জুতের নামাজের জন্য ওজু করতে যান। ওজু শেষে দাঁড়াতে গিয়ে তিনি হঠাৎ মাথা ঘুরে পা পিছলে পড়ে যান। তবে তিনি আহত বা জখম হননি। তারপরও তার শারিরিক অবস্থা পরীক্ষার জন্য তাৎক্ষণিকভাবে কারা চিকিৎসক ডাকা হয়। বর্তমানে তিনি সুস্থ্য আছেন।ড. খন্দকার মোশারফ হোসেনের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেফতারের পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে থেকে গত বছরের ৭ জুন এ কারাগারে স্থানান্তর করা হয়। তিনি এ কারাগারের চিত্রা ভবনে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় রয়েছেন। আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি