দেশজুড়ে

কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কামাল হোসেন মারা মারা যান।

মৃত কামাল পিরোজপুরের কাউখালী থানার কাউখালী উত্তরবাজার এলাকার মৃত আব্দুল মান্নান সরদারের (পুলিশের সাবেক এএসপি) ছেলে।

কাশিমপুর কারাগার-২ এর জেলার আনোয়ার হোসেন জানান, ২০০৮ সালের রূপগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন কামাল হোসেন জুয়েল।

গত বছর ২৫ মার্চ থেকে তিনি কাশিমপুর কারাগার-২ এ বন্দি ছিলেন। বৃহস্পতিবার ভোরে সাহরি খাওয়ার পর তার বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পর কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করনে। মরদেহের ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম