খেলাধুলা

রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে বরণ করে নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের জন্য ছাদ খোলা বাসে একটি শোভাযাত্রার ব্যবস্থা করা হয়েছে। এই শোভাযাত্রা বিমানবন্দর থেকে শুরু হয়ে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার গিয়ে শেষ হবে।

হাতিরঝিলে আনুমানিক রাত ৭টা ৩০ মিনিটে চ্যাম্পিয়ন দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

দেশের ফুটবলে এই ঐতিহাসিক সাফল্য উদযাপনের অংশ হিসেবে সমর্থক ও সাধারণ জনগণকে শোভাযাত্রা এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আরআই/এমএমআর