দেশজুড়ে

ট্রেনের টয়লেটে মিললো ৯ মণ পটকা-আতশবাজি

খুলনা-বেনাপোল রুটে চলাচলকারী কমিউটার ট্রেনের টয়লেট থেকে ৯ মণ পটকা ও আতশবাজি উদ্ধার করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস গোয়েন্দা শুল্ক বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ড. মঈনুল হক খান জানান, ঈদ বাজার ধরতে ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ আতশবাজি ও পটকা বেনাপোলে নিয়ে এসে ট্রেনযোগে খুলনায় পাঠানো হচ্ছে- এমন খবরে কমিউটার ট্রেনে অভিযান চালিয়ে ট্রেনের একটি বগির টয়লেট থেকে ৯ মণ আতশবাজি ও পটকা উদ্ধার করা হয়। পুটখালি সীমান্ত দিয়ে এসব আতশবাজি নিয়ে আসা হয়েছিল। উদ্ধার আতশবাজি ও পটকা বেনাপোল কাস্টমস গুদামে জমা দেয়া হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মিলন রহমান/আরএআর/পিআর