গাজীপুরের টঙ্গী উপজেলার চেরাগআলী মার্কেট এলাকার একটি ফল মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই মার্কেটের ৬টি দোকান ভস্মিভূত হয়েছে।স্থানীয় ও টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে ওই ফল মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ৫টি ফল ও একটি চিড়া-মুড়ির দোকানের মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস