যশোর সদরের রাজারহাট এলাকার বিসমিল্লাহ ফ্রেস মুড়ি মিলস থেকে ১০ মণ মেয়াদোত্তীর্ণ মুড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মুড়ি জব্দ ও জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অনুমোদন ছাড়া অবৈধভাবে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আয়োডিনবিহীন খোলা লবণ দিয়ে মুড়ি উৎপাদন করে বিসমিল্লাহ ফ্রেস মুড়ি মিলস কর্তৃপক্ষ। এছাড়া এই মিলের পরিবেশ ও কৃষি বিপণনের ছাড়পত্রও নেই। মুড়ি প্রস্তুতকারীদের স্বাস্থ্য সনদও নেই। অভিযানে দুই বছর পূর্বের মেয়াদোত্তীর্ণ মুড়ি সদ্য উৎপাদিত মুড়ির সঙ্গে মিশিয়ে প্যাকেটিং করার সময় হাতেনাতে ধরা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ও মুড়ি ধংস করা হয়।
মিলন রহমান/আরএআর/আরআইপি