দেশজুড়ে

নারায়ণগঞ্জে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শ্যালিকাকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ায় অভিযুক্ত লম্পট ভগ্নিপতি মুরাদকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার উপজেলার ঘারমোড়া কাজীপাড়া এলাকায় থেকে মুরাদকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে ঘটনার শিকার শ্যালিকা বাদী হয়ে লম্পট মুরাদকে আসামি করে বন্দর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন।

মামলার সূত্রে জানা গেছে, উপজেলা ঘারমোড়া কাজীপাড়া এলাকার বজলুর রহমানের ছেলে মুরাদ মিয়ার সঙ্গে সাত বছরে আগে ভুক্তভোগীর বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে লম্পট মুরাদ শ্যালিকার সঙ্গে অশ্লীল আচরণ শুরু করে। এমন পরিস্থিতিতে দেড় বছরের শিশুকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে লম্পট মুরাদের স্ত্রী বাবার বাড়িতে চলে যায়।

গত ২৬ মে লম্পট মুরাদ তার শ্যালিকাকে মোবাইলে করে জানায় ছেলে আরাফাতের জন্য জামা কাপড় ক্রয় করেছে। পরে শ্যালিকা তার মা ও বাবাকে জানিয়ে কাপড় নেয়ার জন্য বন্দর বাসস্ট্যান্ড এলাকায় গেলে লম্পট মুরাদ বন্দর কলাবাগ জনৈক সোবহান ওরফে পরান বাবুর দোতালা ভবনের নিচতলা ভাড়াটিয়া ফারুকের রুমে নিয়ে ধর্ষণ করে। এছাড়া হত্যার হুমকি দিয়ে দু’দিন একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

একপর্যায়ে গত ২৮ মে মুরাদ তার শ্যালিকাকে নানা ভয়ভীতি দেখিয়ে বিয়ে করে। পরে গত ১৫ জুন শ্যালিকা কৌশলে উক্ত বাড়ী থেকে পালিয়ে যায়।

বন্দর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন।

শাহাদাত হোসেন/এএইচ/পিআর