গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুরে বাসচাপায় খলিলুর রহমান (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত খলিলুর রহমান জামালপুরের মেলান্দহ থানার বাগবাড়ী গ্রামের মৃত দিলু মিস্ত্রীর ছেলে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলা-বৃষ্টি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাস স্টেশনের পার্শ্ববর্তী শিলা-বৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় সড়ক পার হওয়ার সময় (ঢাকা মেট্রো-জ-১৪-১১৩৮) একটি যাত্রীবাহী বাসচাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি