দেশজুড়ে

দু’শতাধিক পর্যটক নিয়ে বঙ্গোপসাগরে সিন্দাবাদ

ঝড়ো হাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে ২ শতাধিক পর্যটক বোঝায় কেয়ারী সিন্দাবাদ জাহাজ আটকা পড়েছে। তবে সাগরে আটকা পড়া জাহাজটি প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর টেকনাফে ফেরত আসছে বলে জানিয়েছেন কেয়ারী সিন্দাবাদ জাহাজের কক্সবাজার ম্যানেজার মো. হুমায়ুন কবির। জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ দমদমিয়া কেয়ারী ঘাট থেকে দুই শতাধিক পর্যটক বোঝায় করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওয়ানা করে কেয়ারী সিন্দবাদ জাহাজ। যাত্রা পথে শাহ পরীরদ্বীপ বদর মোকাম অতিক্রম করার সময় হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে জাহাজটি আটকা পড়ে যায়। এ সময় আটকা পড়া জাহাজটিকে সাগরে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। সাগর উত্তাল হয়ে পড়ায় পর্যটক বোঝায় জাহাজটি সেন্ট মার্টিন না গিয়ে টেকনাফের উদ্দেশ্যে ফেরত এসেছে।এদিকে আটকা পড়া জাহাজের যাত্রী সেন্ট মার্টিন কোণাপাড়ার বাসিন্দা নাছির উদ্দীন মুঠোফোনে জানান, যাত্রাকালে সব ঠিক ছিল। হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে সাগরের মাঝপথে জাহাজটি আটকা পড়ে। বৈরি আবহাওয়া ও সাগর উত্তাল হওয়ায় ভ্রমণে আসা দুইশ পর্যটক’র সেন্টমাটিন যাওয়া হয়নি। এ ঘটনায় পর্যটকদের মাঝে একদিকে উদ্বেগ ও অপরদিকে হতাশা দেখা দেয়। তিনি আরো জানান, এ অবস্থায় কিছু পর্যটক সেন্ট মার্টিন যেতে চাইলেও অনেকেই সাগর পাড়ি দিয়ে ভয় পাচ্ছিল দেখে জাহাজটি দেড় ঘণ্টা পর টেকনাফের উদ্দেশ্যে ফিরে এসে বিকেল নাগাদ ঘাটে ভিরে। সায়ীদ আলমগীর/এমএএস/আরআইপি