কক্সবাজারের মহেশখালী উপজেলা থেকে মৌলভী শামসুদ্দৌহা (৮৫) নামে আরো এক মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার বড়ডেইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে পৃথক অভিযানে মহেশখালী থেকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৭ জনকে গ্রেফতর করলো পুলিশ। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, রোববার সকালে উপজেলার বড় মহেশখালীর বড়ডেইল এলাকায় এক প্রতিবেশির বাড়েতে আত্মগোপনে থাকা শামসুদ্দৌহাকে গ্রেফতার করে পুলিশ। তিনি স্থানীয় মৃত রওশন আলীর ছেলে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি করা ১৬ যুদ্ধাপরাধীর সবাইকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যহত রেখেছে বলে উল্লেখ করেন ওসি। সায়ীদ আলমগীর/এমজেড/এমএস