বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে ২২ মিয়ানমার নাগরিককে আটকের পর স্বদেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার দুপুরে উখিয়ার বালুখালী ও ঘুমধুম ও তুমব্রু সীমান্ত থেকে তাদের আটক করা হয়।কক্সবাজার ১৭ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক খন্দকার সাইফুল আলম জাগো নিউজকে জানান, সীমান্তবর্তী তুমব্রু পশ্চিমকূল, কাটাপাহাড় ও বেতবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ২২ মিয়ানমার নাগরিককে আটক করে বিজিবি জোয়ানরা। পরে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। উল্লেখ্য, চলতি মাসে এ পর্যন্ত ৪৭২ জন মিয়ানমার নাগরিককে আটকের পর বিজিবি স্বদেশে ফেরত পাঠিয়েছে বলে উল্লেখ করেন তিনি। সায়ীদ আলমগীর/এমজেড/এমএস