স্বাস্থ্য

বিএসএমএমইউ রেজিস্ট্রারের মায়ের ইন্তেকাল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) রেজিস্ট্রার ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নানের মা মোসা. হালিমা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

আজ (শনিবার) সকাল সাড়ে ১১টায় বার্ধক্যজনিত কারণে নেত্রকোনোয় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমা হালিমা খাতুনকে নেত্রকোনো জেলার সদর উপজেলার সিংহের বাংলা গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান মরহুমা মোসা. হালিমা খাতুনের প্রথম সন্তান।

মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

তার মৃত্যুতে বিএসএসএমইউর সব শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী গভীরভাবে শোকাহত। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমইউ/বিএ/জেআইএম