দেশজুড়ে

গোপালগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী আটক

গোপালগঞ্জে পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ভোরে কোটালীপাড়ার মান্দ্রা মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে কামাল শেখ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় ওই মাদক ব্যবসায়ীর দাঁতের কামড়ে গোয়েন্দা সদস্য মামুন মারাত্মক আহত হন। আটক কামাল শেখ কোটারীপাড়ার মান্দ্রা উত্তরপাড়া গ্রামের বেলায়েত শেখের ছেলে।অপরদিকে, গোপালগঞ্জ হাউজিং প্রকল্প এলাকা থেকে ইয়াবাসহ আল-আমীন শেখ (১৮) ও পিকুল মোল্লা (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আল-আমীন টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নজরুল শেখের ছেলে এবং পিকুল শেখ একই এলাকার ছাবেদ মোল­ার ছেলে।গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন ও শাহাদৎ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক মামলা হয়েছে।এস এম হুমাযূন কবীর/এআরএ/আরআইপি