দেশজুড়ে

সীমান্তে ভারত-বাংলাদেশ যৌথ সীমানা জরিপ

যশোরের বেনাপোল ও ভারতের পেট্রাপোল স্থলবন্দর এলাকায় দুই দেশের মধ্যকার যৌথ সীমানা জরিপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত এ জরিপ চলে। সীমানা জরিপকালে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন, ভূমি জরিপ অধিদফতরের উপ-পরিচালক আনোয়ার হোসেন, সহকারী পরিচালক রফিকুল ইসলাম, সহকারী পরিচালক ফেরদৌস হোসেনসহ সাত সদস্যের প্রতিনিধিদল। ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন, ভূমি জরিপ অধিদফতরের উপ-পরিচালক উল্লাশ চক্রবর্তী, সার্ভে জরিপ অধিদফতরের সহকারী পরিচালক  বিজয় কুমার, সার্ভে রেকর্ড অফিসার সুজিত চক্রবর্তীসহ সাত সদস্যে প্রতিনিধি দল। এ সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) উপস্থিত ছিলেন।বেনাপোল চেকপোস্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন জানান, বেনাপোল স্থলবন্দরের গাঁ ঘেষে ভারতের পেট্রাপোল স্থলবন্দরের বৃহৎ পণ্যগার নির্মাণের কাজ চলছে। এ নির্মাণ কাজে বন্দরের সীমানা নির্ধারণ নিয়ে কিছু জটিলতা রয়েছে। তা নিরসনের লক্ষে দুই দেশের ভূমি জরিপ অধিদফতরের কর্মকর্তারা যৌথভাবে কাজ করেন। এ কাজে বিজিবির পাশাপাশি ভারতীয় বিএসএফ তাদের সহযোগিতা করেছেন। জামাল হোসেন/এআরএ/পিআর