দেশজুড়ে

টেকনাফে ইয়াবা ও নগদ টাকাসহ যুবক আটক

টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। আটক যুবকের নাম মো. শাকের (৩০)। তিনি সাবরাং এলাকার আবুল কালামের ছেলে। পুলিশ তার কাছ থেকে আঠারো হাজার টাকাও জব্দ করে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাত ১০টায় উপপরিদর্শক (এএসআই) আজাহারের নেতৃত্বে পুলিশ সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ১৮ হাজার ইয়াবা ও ১৭ হাজার ৭৪০ টাকাসহ শাকেরকে আটক করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সায়ীদ আলমগীর/এমজেড/এমএস