গাজীপুর মহানগরীর কাজী বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরনে খয়েরি-সবুজ রংয়ের ছাপা লুঙ্গি এবং গেঞ্জি ছিল।জয়দেবপুর জংশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, জয়দেবপুর জংশন ও ধীরাশ্রম রেলস্টেশনের মাঝামাঝি কাজীবাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পায়। এরপর ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।আমিনুল ইসলাম/এআরএ/পিআর