গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকার সেভেন রিং সিমেন্ট কারখানার এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের শহীদ ময়েজ উদ্দিন সেতুর পশ্চিম পার্শ্বের ঢালে একটি লাশ পড়ে থাকতে দেখলে স্থানীয়রা এগিয়ে যায় এবং তাকে সেভেন রিং সিমেন্ট কারখানার শ্রমিক মনির শেখ (৪২) বলে চিহ্নিত করে। তিনি উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের পশ্চিম খলাপাড়া গ্রামের মৃত রহম আলী শেখের ছেলে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. নাজমুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জাগো নিউজকে জানান, নরসিংদী থেকে টঙ্গিগামী পিপিএল পরিবহনের যাত্রীবাহী একটি বাস মনিরকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।আব্দুর রহমান আরমান/এআরএস