গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন স্থানীয় মেট্রিকস স্যুয়েটার কারখানার ফ্লোর ইনচার্জ ছিলেন।নাওজোর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, কারখানায় কাজ শেষে ফেরার পথে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাইনবোর্ড এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী বসুমতি পরিবহনের একটি বাসের সঙ্গে ফারুকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত না করেই মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। মো. আমিনুল ইসলাম/এসএস/এমএস