দেশজুড়ে

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুর সিটি করপোরেশনের ভূরুলিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সোহাগ (৩০) নামে এক যুবক মৃত্যু হয়েছে। শুক্রবার রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পঠিয়েছে। নিহত সোহাগ ময়মনসিংহের হালুয়াঘাটের কুতিকুড়া এলাকার মৃত সুরুজ আলীর ছেলে।জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, সকালে ভূরুলিয়া মার্কাজ মসজিদেও পাশে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের পাশে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার মরেদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, ট্রেনে কাটা পড়ে তার দুই পা দেহ থেকে আলাদা হয়ে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার রাতে ওই রুটে চলাচলকারী কোনো এক ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।আমিনুল ইসলাম/এআরএ/পিআর