গাজীপুরের টঙ্গীতে ট্রাক স্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের দু`গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। শুক্রবার দুপুরে টঙ্গীর চেরাগআলীর ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ যুবলীগ নেতা পাইপ ফারুককে আটক করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চেরাগআলী এলাকায় ট্রাক স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজী নিয়ে স্থানীয় মধুমিতা এলাকার যুবলীগ নেতা শাহ আলমের সঙ্গে দত্তপাড়া এলাকার যুবলীগ নেতা ফারুকের দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার শাহ আলমের লোকজন চাঁদার টাকার জন্য এক ট্রাক চালককে মারধর করে। এরই জের ধরে শুক্রবার দুপুর ১টার দিকে দু`গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।এক পর্যায়ে ফারুকের লোকজন মহাসড়ক অবরোধ এবং কয়েকটি বেশ যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।টঙ্গী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাইভ ফারুক নামে একজনকে আটক করেছে। আমিনুল ইসলাম/এআরএ/পিআর