দেশজুড়ে

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান : আটক ৩০

গাজীপুর মহানগরীর টঙ্গীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। আটকদের মধ্যে ১৪জন নারী এবং ১৬জন পুরুষ রয়েছে। শনিবার দুপুরে তাদের গাজীপুরের আদালতে পাঠানো হয়েছে।গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী এলাকার আবাসিক ‘হোটেল অনামিকা’, ‘হোটেল টঙ্গী’ ও ‘হোটেল স্বাগতম’ এ শুক্রবার রাতে অভিযান চালিয়ে আসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে আটক করা হয়।                         মো. আমিনুল ইসলাম/এসএস/আরআইপি