গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি, ভোগড়া ও হোতাপাড়া এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫৪ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল থেকে এ অভিযান চালানো হয়।
গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মমিনুল ইসলাম জানান, গাজীপুরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে জেলা পুলিশের সদস্যরা সিটি কর্পোরেশনের কোনাবাড়ি, ভোগড়া ও হোতাপাড়া এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে।
এ সময় আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ৫৪ জন নারী-পুরুষকে আটক করা হয়। আটকদের মধ্যে ৩১ জন নারী ও ২৩ জন পুরুষ। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আমিনুল ইসলাম/আরএআর/আইআই