দেশজুড়ে

মুরাদনগরে ব্যবসায়ী নেতৃবৃন্দকে নাগরিক সংবর্ধনা

জেলার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামে এফবিসিসিআইয়ের নব নির্বাচিত সহ-সভাপতি সফিকুল ইসলাম, পরিচালক আবুল আয়েছ খাঁন ও প্রবীর কুমার সাহাকে নাগরিক সংবর্ধণা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে মুরাদনগরের প্রত্যন্ত অঞ্চল কামাল্লা গ্রামে এসে পৌঁছান সংবর্ধিত অতিথিগণ। আমন্ত্রিত অতিথিদেরকে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও মুরাদনগরের সংসদ সদস্য আলহাজ্ব ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সি, ঢাকা জেলা আ.লীগের সভাপতি বেনজির আহাম্মদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনসুর উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান ফিরোজ আহাম্মেদসহ স্থানীয় ব্যাবসায়ী, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।কেইউ/এলএ