দেশজুড়ে

যশোরে বাস-ট্রাকের সংঘর্ষে কিশোর নিহত

যশোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরো ২ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের নোঙরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর পিয়াস (১২) বাঘারপাড়া উপজেলার গরীবপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস শনিবার সকালে যশোর-মাগুরা মহাসড়কের নোঙরপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে বাসের যাত্রী পিয়াস নিহত ও তার মা আহত হন। এছাড়া আরেক বাসযাত্রী আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিলন রহমান/এসএস/এমএস