দেশজুড়ে

গাজীপুরে জেন্ডার বিষয়ক কর্মশালা

`মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব` (মেজনিন) কর্মসূচির উদ্যোগে ব্র্যাকের জেন্ডার জাস্টিজ অ্যান্ড ডাইভারসিটি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মেজনিন কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিস্ট ঝর্ণা রাণী দাস। কর্মশালায় বক্তব্য রাখেন কর্মসূচির সিনিয়র স্পেশালিস্ট সাঈদা সোগরা, জুনিয়র স্পেশালিস্ট হেলেনা মোরসালিন ও সিনিয়র জেন্ডার ট্রেইনার রায়হানা পারভীন প্রমুখ। দিনব্যাপী এ কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশ নেন।আমিনুল ইসলাম/এআরএ/আরআই