দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইউএনএইচসিআর’র হাই কমিশনার

 

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) হাই কমিশনার ফিলিপ গ্র্যান্ডি।

শনিবার বিকেলে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে এসে ক্যাম্পে অবস্থানরত কর্মকর্তা ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর তিনি উখিয়ার বালুখালী ও থাইংখালী রোহিঙ্গা শিবির ঘুরে দেখেন।

এ সময় রোহিঙ্গা ক্যাম্পে ‘ইউএনএইচসিআর’র বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং রোহিঙ্গা ক্যাম্পে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। এ সময় তার সঙ্গে কক্সবাজারের শরণার্থী বিষয়ক হাই কমিশনার আবুল কালামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) হাই কমিশনার ফিলিপ গ্র্যান্ডি ৩ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তিনি রোববারও কক্সবাজারে অবস্থান করবেন বলে জানা গেছে। সোমবার ঢাকায় উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি