দেশজুড়ে

যশোর সার্কিট হাউজ থেকে ২ জন ভুয়া সচিব আটক

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে যশোর সার্কিট হাউজে থাকা ২ প্রতারককে আটক করেছে পুলিশ।  কৌশলে পালিয়ে গেছে আরো একজন।  মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর সার্কিট হাউজ থেকে তাদের আটক করা হয়।  আটকরা হলেন, টাঙ্গাইল জেলার বাসিন্দা হাসান ও রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা রানা।যশোরের এনডিসি আব্দুল মালেক জাগো নিউজকে জানান, সাঈদ মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তি মঙ্গলবার সকালে যশোর সার্কিট হাউজে এসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দেন।  এসময় আটক রানাসহ তার ২ সফরসঙ্গী বলে দাবি করেন।  হাসান নামে এই ব্যক্তি এর আগেও অন্য পরিচয় দিয়ে যশোর সার্কিট হাউজে উঠেন এবং সকল সুবিধা ভোগ করেন।  ২ বার দুই রকম পরিচয় দেয়াসহ কথাবার্তায় তাদের সন্দেহ হয়। বিষয়টি তখন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসককে জানানো হয়।  জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে বিস্তারিত জানতে চাইলে তারা ভুয়া বলে ক্ষমা চান।  এসময় তাদের সঙ্গে থাকা একজন কৌশলে পালিয়ে যান।  পরে পুলিশে খবর দেয়া হয়।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী জাগো নিউজকে জানান, জেলা প্রশাসনের কর্মকর্তারা তাদেরকে অবহিত করলেও ওই দুইজনকে গ্রেফতার করা হয়।মিলন রহমান/এমজেড/এমএস