দেশজুড়ে

রোহিঙ্গা সমস্যা সমাধানের একমাত্র উপায় শেখ হাসিনার ৫ প্রস্তাব

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ৫টি প্রস্তাব রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে ও রোহিঙ্গা সমস্যা সমাধানের একমাত্র উপায়। তাই বিশ্বের সকল দেশকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেয়া প্রস্তাবে সম্মত হওয়ার আহ্বান জানাচ্ছি।

শনিবার কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন ও রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

চীন ও রাশিয়ার সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ রোহিঙ্গাদের নিয়ে সমালোচনা করছে। তাদের যদি মানবিকতা থাকে তাহলে সকল দেশকে শেখ হাসিনার আহ্বানে সাড়া দেয়া উচিত।

এ সময় কৃষিমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল মতিন খসরু, কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন, পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা আহমেদ প্রমুখ।

সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি