দেশজুড়ে

নিখোঁজের তিনদিন পর পুকুরে শিশুর মরদেহ

নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার একটি পুকুর থেকে সাহেদ মিয়া নামে তিন বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

সাহেদ মিয়া উপজেলার তারাব পৌরসভার কান্দাপাড়া এলাকার আরিফ মিয়ার ছেলে। গত এক বছর ধরে মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করছিল শিশু সাহেদ মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সকালে ব্রাহ্মণগাঁও এতিমখানা মসজিদের পুকুরে শিশু সাহেদ মিয়ার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। গত মঙ্গলবার সন্ধ্যায় সাহেদ নিখোঁজ হয়। এছাড়া মৃত্যুর রহস্য খতিয়ে দেখা হচ্ছে।

মীর আব্দুল আলীম/এফএ/আরআইপি