দেশজুড়ে

শার্শায় পিস্তল ও গুলি উদ্ধার

যশোরের শার্শা উপজেলার পল্লী থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার কালিয়ানি গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়।শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বায়েজিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই গ্রামের করিমের ছেলে হামিদ আলী অস্ত্র বেচাকেনা করছে। পরে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি প্যাকেট ফেলে অস্ত্র ব্যাবসায়ীরা পালিয়ে যায়। পরে প্যাকেট থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শার্শা থানায় জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।জামাল হোসেন/এআরএ/আরআই