দেশজুড়ে

ডিএনডি খালে নবজাতকের মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকার ডিএনডি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মামুনুল আবেদ জানান, সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকায় ডিএনডি খাল থেকে শনিবার দুপুরে একনবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে- দু’তিন দিন আগে কেউ মরদেহটি ডিএনডি খালে ফেলে গেছে। পরে এলাকাবাসী শনিবার দুপুরে মরদেহটি খালে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হোসেন চিশতী সিপলু/আরএআর/জেআইএম