কুমিল্লায় পানিতে ডুবে দুই যমজ বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে জেলার লাকসাম উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের উদ্বৃতি দিয়ে ৪নং গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম জানান, শাহ আলম লিটনের যমজ মেয়ে আমেনা ও ফাতেমা (৮) পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে বাড়ির পাশে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কামাল উদ্দিন/এফএ/এমএস