দেশজুড়ে

কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লায় অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ডিমাতলী এলাকা থেকে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া বাইপাস সংলগ্ন ডিমাতলী এলাকায় একটি অজ্ঞাতনামা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। দুপুরে মরদেহটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসা হয়।চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার জাগো নিউজকে জানান, নিহতের পরিচয় জানা যায়নি। তার নাকে-মুখে রক্ত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অন্য কোথাও হত্যার পর মরদেহটি ওই স্থানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।মো. কামাল উদ্দিন/এমজেড/আরআই