দেশজুড়ে

সওজের কর্মচারীর বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ

যশোরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্য-সহকারী হায়দার আলীর বিরুদ্ধে গোপনে সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার জেলা পরিষদের বৃক্ষ সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত কর্মচারী আশরাফ হোসেন কোতোয়ালি থানায় এ অভিযোগ করেন।আশরাফ হোসেনের অভিযোগ সূত্রে জানা যায়, যশোর সদরের বিজয়নগর গ্রামের বাসিন্দা এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্য-সহকারী হায়দার আলী ২০ জুন শহরতলীর রামনগর এলাকার যশোর-খুলনা মহাসড়কের উপর থাকা একটি মেহগনি গাছ চুরি করে বিক্রি করে দেন।যশোর জেলা পরিষদ কর্তৃপক্ষের কোনো অনুমতি না নিয়ে হায়দার আলী স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন, শহিদুল ইসলাম, আবদুল খালেকের কাছে ৪০ হাজার টাকায় গাছ বিক্রি করে দেন। তারা গাছ ক্রয় করার পর তা কেটে নেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা নথিভুক্ত করতে রোববার লিখিত দেওয়া হয়েছে।মিলন রহমান/এআরএ/আরআই