তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লায় ভাতিজার ছুরিকাঘাতে চাচি রহিমা বেগম খুন হয়েছেন। রোববার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম ওই গ্রামের আবুল খায়েরের স্ত্রী। জানা যায়, দুপুরে উপজেলার সাঙ্গিশ্বর গ্রামে আবু তাহের ও তার ভাই আবুল খায়েরের পরিবারের ছেলে-মেয়েরা পুকুরে গোসল করা নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এর একপর্যায়ে আবু তাহেরের ছেলে শাহজাহান ধারালো অস্ত্র দিয়ে তার চাচি রহিমা বেগমের (৫০) উপর হামলা চালায়। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে আবুল খায়েরও আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত রহিমা বেগমকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থার অবনতি হলে বিকেলে তাকে কুমিল্লা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।কামাল উদ্দিন/এ্রআরএ/আরআইপি