দেশজুড়ে

সোনারগাঁওয়ে প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে একটি শুটারগান ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার পিরোজপুর ইউনিয়ন কাউন্সিলের সামনে থেকে তাদের আটক করা হলে রোববার দুপুরে পুলিশ তা নিশ্চিত করে।

আটকরা হলেন, উপজেলা কাফুদী গ্রামের মোজাম্মেলের ছেলে মো. সাদ্দাম হোসেন (২৫), পিরোজপুর ইউপির রতনদি গ্রামের জামাল হোসেনের ছেলে সুজন (২২), লক্ষীবরদী গ্রামের হালিম মিয়ার ছেলে বাদল (২০) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের বাইজু মিয়ার ছেলে মো. শাওন (২৩)।

সোনারগাঁও থানা পুলিশের এএসআই মো. ইমাম আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ঝোঁপ থেকে ডাকাতির প্রস্তুতিকালে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি চাপাতিসহ সাদ্দাম, সুজন, বাদল ও শাওন নামের চার ডাকাতকে আটক করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৫ ডাকাত পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

শাহজাদ/এমএএস/আরআইপি