সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার রাস্তা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক ভাল। ফোর লেনগুলোর কাজ এখন শেষ পর্যায়ে। রাস্তার জন্য যেখানে জনদুর্ভোগ হবে সেখানে এর ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টর যারাই দায়ী তাদের কপালে দুর্ভোগ হবে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রি-মোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।তিনি বলেন, বছরের নয় মাস নাকে তেল দিয়ে ঘুমানোর পর তিন মাস আমরা সচেতন হবো এটা ঠিক না। আমাদের সারা বছরই কাজ করতে হবে। সারা বছরই রাস্তার মেরামত করতে হবে।এসময় বিশিষ্ট কলামিষ্ট অধ্যাপক সৈয়দ আবুল মকসুদ, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আফতাব উদ্দিন খান, ঢাকা সওজের নির্বাহী প্রকৌশলী মো. আতাউর রহমান, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খানসহ সড়ক ও জনপথের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।মো. আমিনুল ইসলাম/এসএস/আরআই