কুমিল্লায় ডেমু ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তাকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণ নির্ণয় করে সহসা প্রতিবেদন দাখিল করা হবে বলে তিনি জানিয়েছেন।
এর আগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আখাউড়া থেকে যাত্রীবাহী একটি ডেমু ট্রেন কুমিল্লা রেল স্টেশনে আসার পথে জেলার আদর্শ সদর উপজেলার বানাশুয়া রেলক্রসিং এলাকায় একটি অবৈধ লেবেল ক্রসিংয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কামাল উদ্দিন/এমএএস/আরআইপি