দেশজুড়ে

কালীগঞ্জ ইউএনও’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের ব্যক্তিগত উদ্যোগে উপজেলা পরিষদে কর্মরত তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী ও সহায়-সম্বলহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে ইউএনও’র বাসভনের সামনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী শেখ মোহাম্মদ আলী, শিশুমেলা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ও উপজেলা লেডিস ক্লাবের সভাপতি সোহেলী সুলতানা লিপি প্রমুখ। আব্দুর রহমান আরমান/এসএস/পিআর