কুমিল্লার দেবিদ্বারে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় হংকং বিএনপির সভাপতি এএফএম তারেক মুন্সীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে পৌরসভার পোনরা এলাকা থেকে তাদের গ্রেফতারের পর দুপুরে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার অন্যরা হলেন- ছাত্রদল নেতা এসএম ইমরান হাসান, আল আমিন হোসেন আমানত ও শাহ জামান।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন
অপর দিকে শনিবার দুপুরে মহানগরীতে মিছিল করার সময় জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন রিয়াজসহ ছয় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জানান, নাশকতার চেষ্টাসহ সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
কামাল উদ্দিন/আরএআর/জেআইএম