দেশজুড়ে

দিনদুপুরে ডাকাতি : অস্ত্রসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দিনদুপুরে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ডাকাত দলের সদস্যকে সরদার স্বপন (৩৩) ও শান্তকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার ধামগড় ইউনিয়নের তালতলা বিলে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে তাদেরকে বন্দর থানার ধামগড় ফাঁড়ি পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- বন্দর উপজেলার রামনগর এলাকার কালু মিয়ার ছেলে ডাকাত সরদার স্বপন ও একই উপজেলার মালামত এলাকার আব্দুল জাব্বার মিয়ার ছেলে শান্ত।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মন্ডল বলেন, উপজেলার ধামগড় ইউনিয়নে তালতলায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে ধামগড় ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে দুই ডাকাতকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতি কাজে ব্যবহৃত গ্যাসকাটার মেশিন, তালা কাটার মেশিনসহ বিভিন্ন সরঞ্জামদি উদ্ধার করা হয়। আর পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

মো: শাহাদাত হোসেন/এএম/পিআর