কক্সবাজারের টেকনাফে পাহাড়ে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন শতাধিক একর সংরক্ষিত বনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্তত ৫০টি স্থানে এক সঙ্গে পরিকল্পিতভাবে আগুন দেয়া হয়েছে বলে ধারণা প্রশাসনের।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লাগানো আগুন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি প্রশাসন।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিকেল পৌনে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দমকল বাহিনীর সদস্যদের সঙ্গে উপজেলা প্রশাসন, পুলিশ, বনবিভাগ ও সামাজিক বনায়নের উপকারভোগীরা ঘটনাস্থলে থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
সায়ীদ আলমগীর/আরএআর/পিআর