কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গ্রেফতার হওয়া যুবকের নাম মো. আইয়ুব (৪০)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের চার নং ওয়ার্ডের খয়রাতি পাড়ার জাফর আহম্মদের ছেলে।
শনিবার বিকেলে টেকনাফের আবাসিক হোটেল দ্বীপপ্লাজার পাশের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কক্সবাজার অফিসের সহকারী পরিচালক সোমেন মণ্ডল জানান, একদল পাচারকারী ইয়াবার একটি চালান মজুদ করে হাতবদলের অপেক্ষায় রয়েছে এমনটি জেনে অভিযান চালানো হয়। অভিযানে আইয়ুব নামের এক মাদক পাচারকারীককে ২০ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে ধরা করা হয়। তিনি স্বীকার করেছেন পাচারের উদ্দেশ্যেই ইয়াবা ট্যাবলেটগুলো বহন করে নিয়ে যাচ্ছিলেন। তার কাছ থেকে উদ্ধার করা এই ইয়াবার বাজারমূল্য ৮০ লাখ টাকা।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়েছে।
জেডএ