দেশজুড়ে

অবৈধ অনুপ্রবেশ : বেনাপোল সীমান্তে গ্রেফতার ১৭

সীমান্তের অবৈধ পথে ভারত থেকে ফিরে যশোরে যাওয়ার পথে শিশুসহ ১৬ বাংলাদেশি নারী-পুরুষকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার সকালে বেনাপোল চেকপোস্টের দৌলতপুর মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বাড়ি বাগেরহাট, নড়াইল বরিশাল ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদে জানা গেছে- ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোল চেকপোস্টের দৌলতপুর মোড় হয়ে যশোরের দিকে যাচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৪ শিশুকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মোঃ জামাল হোসেন/এএম/জেআইএম